শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » গাজায় পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে : এরদোগান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » গাজায় পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে : এরদোগান
৩৮১ বার পঠিত
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে : এরদোগান

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল,জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক) থেকে: আন্তর্জাতিক ন্যায়বিচার’ শুধুমাত্র নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গাজা ইস্যুতে ইসরায়েলের বিচার নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

পশ্চিমা বিশ্বের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্মরণকালের গণহত্যার সবচেয়ে বড় উদাহরণ গাজায় ইসরায়েলি আগ্রাসন। আর পশ্চিমাদের নীতি নৈতিকতার যত বুলি- তার মৃত্য হয়েছে গাজায়।

এরদোগান আরও বলেন, ইসরায়েলি কারাগার থেকে ফাঁস হওয়া ফিলিস্তিনিদের ছবি দেখে বোঝা যায় আমরা কত বড় ‘বর্বরতা’র সম্মুখীন হচ্ছি। ইসরায়েলি হামলার ফলে, নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে গাজা।

তিনি আরও বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, জাতিসংঘের ব্যবস্থাও মারা যাচ্ছে। পশ্চিমা বিশ্ব যে মূল্যবোধের কথা বলে নিজেদের বড় করে দেখাচ্ছে তা মারা যাচ্ছে। মারা যাচ্ছে ন্যায়সঙ্গত বিশ্বে সত্য আর মানবতার বেঁচে থাকার আশাও।

ক্ষোভ প্রকাশ করে এরদোগান প্রশ্ন করেন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারীরা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই অধিবেশন। অধিবেশনে বিশ্বনেতারা বক্তব্য রাখছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বক্তব্য রেখেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জর্ডানের রাজা আবদুল্লাহ।



এ পাতার আরও খবর

ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি

আর্কাইভ

ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান