বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরালো হবে : ড. ইউনূস
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরালো হবে : ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক) থেকে: জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা দুই দেশের সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে আলোচনা করেন।
সকালে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মানবাধিকারকর্মী কেরি কেনেডি ও ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ হয় ড. মুহাম্মদ ইউনূসের। এ সময় তারা কুশল বিনিময় করেন।




ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট 