শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের
ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান এরদোগানের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি আগ্রাসন মোটেও থেমে নেই। উল্টো গাজার উত্তরাঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে ইসরাইল। গাজার এমন দুরবস্থা দেখে আবারও গর্জে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
শুক্রবার (১৮ অক্টোবর) আঙ্কারায় এক জরুরি বৈঠকে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান। ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেও আহ্বান জানান তিনি। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থার ব্যাপারেও আরব লীগকে পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। আরব বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশর, ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা এই আগ্রাসন থামাতে কোনো ভূমিকা নিচ্ছে না। এমনকি এ নিয়ে তারা ইসরাইলকে চাপও দিচ্ছে না। এছাড়া আরেক প্রতিবেশী দেশ জর্ডানও হাতে হাত রেখে বসে আছে।
লেবাননে চলমান স্থল অভিযান ও বিমান হামলার মধ্যেই গাজায় বড় সাফল্য পেয়েছে ইসরাইল। দেশটির স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রধান ইয়াহহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এমন এক সময় দেশটি এই সাফল্য পেল যখন গাজা নিয়ে আবারও সরব হয়েছে পুরো বিশ্ব। এমনকি গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে নাখোশ যুক্তরাষ্ট্র।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু 