বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা
ট্রফি নিয়ে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিমানবন্দরে ছাদখোলা বাস তৈরিই ছিল। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে আজ দুপুর ২ টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনিরা।
উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন। যেখানে হাজারো সমর্থক অপেক্ষায় আছেন চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে।
বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল।
বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।
বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিযনশিপ জিতেছে বাংলাদেশ।




৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
পানামাকে ৬ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি 