শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড
৯১৮ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ফিনল্যান্ড

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: ফিনিশ ব্যবসায়ীরা বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসতে আগ্রহী বলে জানান ঢাকায় নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন এবং দেশের সংস্কারে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত।

এ সময় অধ্যাপক ইউনূস ছাত্র বিপ্লব এবং সংস্কার কমিশনের কাজ এবং তার সরকারের কাছ থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা বলেন।

তিনি উল্লেখ করেন, স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছিল, তবে দ্রুত এবং কঠোর সংস্কার পদক্ষেপ ইতোমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়তা করেছে। রিজার্ভ বাড়ছে এবং সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক বিভিন্ন দেনা পরিশোধ শুরু করেছে।

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত জানান, রাষ্ট্রদূত তাদের দেশে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগ এবং এআই, সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং খাতে সক্ষমতা বৃদ্ধিতে ফিনল্যান্ড আগ্রহী।

রাষ্ট্রদূত লাহদেভির্তা জানান, কক্সবাজারে একটি ফিনিশ প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি করতে আগ্রহী ফিনল্যান্ড। এই কোম্পানির মাধ্যমে কক্সবাজারের ব্যবহৃত প্লাস্টিককে প্লাস্টিক শিটে পরিণত করবে এবং তা পুনর্ব্যবহার করা হবে। যা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, ফিনল্যান্ড সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য এক মিলিয়ন ইউরো এবং আরও এক মিলিয়ন ইউরো সুশীল সমাজের মাধ্যমে দেবে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া, বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়