শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন
৩১৩ বার পঠিত
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহূত একটি দুর্লভ খনিজ উপাদান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার ১৩টি মার্কিন সামরিক কোম্পানি ও ছয় জন নির্বাহীর বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের মূল অংশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র অনেকবার চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যা এক চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন অনুসারে চীন, যুক্তরাষ্ট্রের সামরিক কোম্পানি ও পরিচালকদের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রচেষ্টা তাইওয়ান প্রণালির শান্তি গুরুতরভাবে হুমকি সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের আচরণ তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। চীন তাগিদ দেয় যে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণা মেনে চলবে, শিগিগর তাইওয়ানে অস্ত্র বিক্রি এবং ‘তাইওয়ান স্বাধীনতাকামী’ শক্তিকে সমর্থন বন্ধ করবে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান