শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | তথ্যপ্রযুক্তি | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » বিশ্বে শ্রমবাজারে রোবট ব্যবহারে সবার ওপরে দ. কোরিয়া
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | তথ্যপ্রযুক্তি | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » বিশ্বে শ্রমবাজারে রোবট ব্যবহারে সবার ওপরে দ. কোরিয়া
৭৩৫ বার পঠিত
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে শ্রমবাজারে রোবট ব্যবহারে সবার ওপরে দ. কোরিয়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে কাজের ক্ষেত্রে ১০ শতাংশের বেশি কর্মী রোবট ব্যবহার করছে দক্ষিণ কোরিয়া। ‘ওয়ার্ল্ড রোবোটিক্স ২০২৪’র বার্ষিক জরিপ অনুসারে- প্রতি ১০ হাজার কর্মীর জন্য দেশটিতে এখন এক হাজার একশ দুইটি রোবট রয়েছে। আর এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোয় কারখানা বা কাজের ক্ষেত্রে কর্মী হিসেবে রোবট ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশ হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া।

‘ওয়ার্ল্ড রোবোটিক্স ২০২৪’-এর বার্ষিক জরিপে স্থান পাওয়া অন্য সব দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় রোবট ব্যবহারের হার দ্বিগুণেরও বেশি।

কাজের ক্ষেত্রে রোবটে ব্যবহারে দক্ষিণ কোরিয়ার খুব কাছাকাছি রয়েছে সিঙ্গাপুর, যেখানে প্রতি ১০ হাজার কর্মীর জন্য ৭৭০টি রোবট রয়েছে। ।
‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিকস বা আইএফআর’-এর প্রতিবেদন বলছে, ২০১৮ সাল থেকে প্রতি বছর গড়ে দক্ষিণ কোরিয়ায় রোবটের ব্যবহারের হার বেড়েছে ৫ শতাংশ।
গোটা বিশ্বে গত সাত বছরে কাজের ক্ষেত্রে গড় রোবটের ব্যবহার হয়েছে দ্বিগুণেরও বেশি।

গবেষকরা বলছেন, প্রতি দশ হাজার কর্মীর মধ্যে রোবটের ব্যবহার বেড়েছে ৭৪ থেকে ১৬২ ইউনিট।
অন্যান্য শিল্পখাতেও রোবট চালু করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির হাসপাতাল থেকে শুরু করে রেস্তোঁরা পর্যন্ত সবখানেই বিভিন্ন মেশিন চালাতে ভূমিকা পালন করছে রোবট। এ বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় ‘ফোর্থ ইন্টেলিজেন্ট রোবট বেসিক প্ল্যান’ ঘোষণা করে, যেখানে দশকের শেষ নাগাদ সরকারি ও বেসরকারি খাতে ২৪০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি।

‘ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশন’ তাদের এক প্রতিবেদনে লিখেছে- এই উদ্যোগ উৎপাদন থেকে শুরু করে পরিষেবা, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও সামাজিক সুরক্ষা পর্যন্ত দক্ষিণ কোরিয়ার মূল বিভিন্ন শিল্পখাতে রোবট শিল্পের বিকাশের রূপরেখা দিয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়- এ উদ্যোগের আওতায় রয়েছে প্রযুক্তি সুরক্ষার জন্য দেশটির এক দক্ষ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য, যেখানে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার মূল রোবট যন্ত্রাংশের স্থানীয় উৎপাদন হার বর্তমানে থাকা ৪৪ শতাংশ থেকে বাড়ানো হবে ৮০ শতাংশে।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট

আর্কাইভ

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান