বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে দূতাবাসগুলোকে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক ও সচেষ্ট রয়েছেন বলে বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানানো হয়।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে জানাতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য একটি সভা আয়োজন করা হয়।সভায় ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে। তাঁরা এলে ইসি স্বাগত জানাবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাঁদের জানানো হয়। দূতাবাসগুলোকে তাঁদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।
ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আজ এই ব্রিফিং করা হয়।




৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ 