শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ৭২ ঘন্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সাউথ আফ্রিকা৷ রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে অপমান করাসহ বারবার কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কূটনীতিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আফ্রিকার দেশটির কর্তৃপক্ষ৷
এ বিষয়ে মন্তব্যের জন্য প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স৷ মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম এবং অনুশীলনের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার শামিল৷
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার উপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরায়েলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা’’ এবং সেইসাথে ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে সাউথ আফ্রিকা গণহত্যার মামলা করার পর থেকে দু-দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
২০২৩ সালে প্রিটোরিয়ায় ইসরায়েলের দূতাবাস বন্ধ করা এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার পক্ষে ভোট দিয়েছিলেন সাউথ আফ্রিকার আইনপ্রণেতারা ৷ সেই সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 