শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
৩৩৭ বার পঠিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছে রাশিয়া। নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে রয়েছে মস্কো।

শনিবার (২১ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ফারসি নববর্ষ উপলক্ষে ইরানের জনগণ ও নেতৃত্বকে শুভেচ্ছা জানান পুতিন। বার্তায় তিনি আশা প্রকাশ করেন, চলমান কঠিন পরিস্থিতি ইরান সম্মান ও দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে সক্ষম হবে।

ক্রেমলিনের বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে অনিশ্চয়তার গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তার নিন্দা জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করলে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করতে পারে; এমন একটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে দিয়েছিল মস্কো।

তবে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে। যদিও এ ধরনের কোনো প্রস্তাবের বিষয়টি সরাসরি নাকচ করেছে ক্রেমলিন, তারা এটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনীতিতে রাশিয়া-ইরান সম্পর্ক ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদিকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ঘিরে পরিস্থিতির কারণে মস্কো একটি ঘনিষ্ঠ মিত্র হারিয়েছে, অন্যদিকে ইরানকে ঘিরে উত্তেজনার ফলে জ্বালানির দাম বাড়ায় অর্থনৈতিকভাবে কিছুটা সুবিধাও পাচ্ছে রাশিয়া।

উল্লেখ্য, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব থাকলেও তাদের চুক্তিতে সরাসরি পারস্পরিক সামরিক সহায়তার কোনো বাধ্যবাধকতা নেই। একই সঙ্গে মস্কো বরাবরই বলে আসছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি তারা সমর্থন করে না। রাশিয়ার আশঙ্কা, তেহরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠতে পারে।



এ পাতার আরও খবর

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা

আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা