শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ম্যাচের আগেই ব্রাজিলকে জাপানের স্ট্রাইকারের হুমকি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ম্যাচের আগেই ব্রাজিলকে জাপানের স্ট্রাইকারের হুমকি
৮ বার পঠিত
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্যাচের আগেই ব্রাজিলকে জাপানের স্ট্রাইকারের হুমকি

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তি, সামর্থ্য ও ইতিহাসে এগিয়ে থাকলেও সেলেসাওদের নিয়ে ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন মায়েদা। বরং নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ব্রাজিলকেও হারানো সম্ভব বলে বিশ্বাস তার।

‘এফ’ গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। শেষ ষোলোতে আগামী ২৯ জুন হিউস্টনে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল দুটি জয় ও একটি ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠেছে।

দুই দলের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১৪টি মুখোমুখি ম্যাচের ১১টিতে জয় পেয়েছে সেলেসাওরা। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের জয় মাত্র একটি।

তবে সেই একমাত্র জয়টিই জাপানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। কারণ, দুই দলের সর্বশেষ দেখায় গত বছরের অক্টোবরে ব্রাজিলকে হারিয়েছিল এশিয়ার প্রতিনিধিরা। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে জাপানের স্ট্রাইকার দায়জেন মায়েদা বলেন, “আমার বিশ্বাস, ম্যাচটি খুবই গতিময় হবে। তবে আমরা যদি নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই হারানো সম্ভব। আমরা এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এতদিন ধরে যা গড়ে তুলেছি এবং যেভাবে নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করেছি, সেটি যদি মাঠে ঠিকভাবে তুলে ধরতে পারি, সেটাই হবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অন্যদিকে, ব্রাজিলের শক্তি সম্পর্কে সতর্ক থাকতে বলছেন জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো। বিশেষ করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমারকে ঘিরে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এর পেছনে রয়েছে জাপানের বিপক্ষে নেইমারের দুর্দান্ত গোল করার রেকর্ড। এশিয়ার দলটির বিপক্ষে এখন পর্যন্ত নয়টি গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নাগাতোমো বলেন, “নেইমার তো বিশ্বমানের খেলোয়াড়। তাই অবশ্যই ওকে নিয়ে সতর্ক থাকতে হবে। আর সত্যি বলতে, এই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যেন নতুন একটি টুর্নামেন্টের মতো। তাদের বিপক্ষে শতভাগ উজাড় করে দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

ইতিহাস ও পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে থাকলেও সাম্প্রতিক স্মৃতি এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে নকআউট লড়াইয়ে চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে জাপান।



তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি