রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপা জয় থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে স্প্যানিশরা। ফাইনালে আর্জেন্টিনার মোকাবিলা করবে তারা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এবারের বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের এক মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন লামিনে ইয়ামাল। বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। শুধু তাই নয়, উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোনও উপহার দেওয়ার কথা বলেছিলেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’
ইয়ামালের এটাই প্রথম বিশ্বকাপ। আর প্রথম বিশ্বকাপেই দলকে ফাইনালে তুলেছেন এই বিস্ময়বালক।




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 