বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » উত্তেজনার মধ্যেই ভারতে আসছেন ট্রাম্প!
উত্তেজনার মধ্যেই ভারতে আসছেন ট্রাম্প!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।মোদির সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়াও দিয়েছে হোয়াইট হাউজ। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প ভারত সফরের ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তবে ঠিক কবে ট্রাম্প ভারত সফরে আসছেন সে তারিখ এখনো নির্ধারণ হয়নি।
হোয়াইট হাউসের বরাত দিয়ে এনডিটিভি আরো জানায়, অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি।
তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ হোয়াইট হাউজ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
ট্রাম্পের ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।
এনডিটিভির প্রতিবেদনে আরো জানানো হয়েছে, মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির তারিখ ঘোষিত হলেও ভারত সফর নিয়ে ভাববেন ট্রাম্প।
উল্লেখ্য, গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্প আসার কথা থাকলেও পরে ওই সফর বাতিল হয়।
মার্কিন কর্মকর্তারা সে সময় জানিয়েছিলেন, একটি রাষ্ট্রীয় জরুরি ভাষণের দিন নির্ধারিত হওয়ায় ওই সময় ভারত সফর বাতিল করেন ট্রাম্প।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রজাতন্ত দিবসের কুচকাওয়াজে এসেছিলেন।




ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 