শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা
১১৯৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক:অবশেষে পাকিস্তানে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। তিন দফায় দেশটি সফর করবে তারা। এ সময়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি, একমাত্র ওয়ানডে এবং দুই ম্যাচ টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন টাইগাররা।প্রথম দফায় ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। স্কোয়াডে ফিরেছেন পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি। তবে গুঞ্জন থাকলেও কামব্যাক করানো হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে।

এই সিরিজে পাক দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে আহসান আলি, আমাদ বাট ও হারিস রউফের। এ দিন দল ঘোষণা করেন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। পাশে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থানীয় দল পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সবশেষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন তারা। সেই দল থেকে বাদ পড়েছেন মোট ৭ জন ক্রিকেটার। তারা হলেন- আসিফ আলী, মোহাম্মদ ইরফান, হারিস সোহেল, ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক),আহসান আলি, আমাদ বাট, হারিস রউফ,ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ,শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন,মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান ও উসমান জাভেদ।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের