শিরোনাম:
●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সিনেটে ট্রাম্পের আনুষ্ঠানিক বিচার শুরু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সিনেটে ট্রাম্পের আনুষ্ঠানিক বিচার শুরু
১০৫৫ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিনেটে ট্রাম্পের আনুষ্ঠানিক বিচার শুরু

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে।বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগ পড়ে শোনানো হয়। এর পর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সিনেট সদস্যদের শপথ পড়িয়েছেন।

অভিশংসনের বিচারে সিনেটের ১০০ সদস্য জুরির ভূমিকায় থাকবেন বলে খবরে জানা গেছে। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে কিনা; শুনানির পরেই জুরিরা সেই সিদ্ধান্ত নেবেন।

ট্রাম্পের বিচারে সিনেটের সার্জেন্ট অ্যাট আর্মস মাইকেল সি স্টেনজার উচ্চকক্ষের কার্যক্রম শুরু করেন। এর পর ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও মামলার প্রধান বাদী অ্যাডাম স্কিফ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির চেয়ারম্যান স্কিফ ছাড়াও প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রধান জেরোল্ড নেডলার, নিউইয়র্কের হাকিম জেফ্রিস, ক্যালিফোর্নিয়ার জো লফগ্রেন, কলোরাডোর জেসন ক্রো, ফ্লোরিডার ভালো ডেমিংস এবং টেক্সাসের সিলভিয়া গার্সিয়া সিনেটের এ বিচারে বাদীর ভূমিকায় থাকবেন।

অভিযোগ পড়ে শোনানোর পর প্রধান বিচারপতি রবার্টস সিনেটরদের নিরপেক্ষভাবে বিচার করতে শপথ পড়ান।

এর পর সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল প্রেসিডেন্টের অভিশংসন বিচারের কার্যক্রম মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

এদিকে গত বছরের ১৮ ডিসেম্বর হাউসে ট্রাম্পের অভিশংসন বিতর্ক শুরুর মুহূর্তে রিপাবলিকানরা এমনটি ফলাও করে প্রচার করেছে যে, অভিশংসন কীভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারের অর্থায়নের জন্য সুবিধা তৈরি করে দিচ্ছে।

বলা হচ্ছে, এতে সমর্থকরা আগের চেয়েও তাদের প্রেসিডেন্টের পাশে বেশি শক্তি নিয়ে অবস্থান করবেন। তবে ডেমোক্র্যাটরা বলছেন, এ অভিশংসন ট্রাম্পের ভাবমর্যাদাকে কলঙ্কিত করবে। ফলে ভোটাররা তাকে ভোট দিতে গিয়ে সংকোচে পড়বেন।

জরিপের ফল বলছে— ট্রাম্পের সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষের পক্ষে ও বিপক্ষের মতামত অভিশংসনসংক্রান্ত গত কয়েক মাসের নাটকে খুব একটা পরিবর্তন হয়নি।

বলা যায়, এ বিতর্ক ওঠার আগে আগামী বছরের নির্বাচনে যে রকম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ছিল, সে রকম এখনও লড়াই হবে।

১৯৮৯ সাল থেকে অভিশংসিত হওয়া দুই মার্কিন প্রেসিডেন্টের কেউই তাদের চাকরি থেকে বরখাস্ত হননি। ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসন ও ১৯৯৮ সালে বিল ক্লিনটনকে প্রতিনিধি পরিষদে অভিশংসন করা হয়েছিল।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র