শিরোনাম:
●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » খামেনির বক্তব্যে খেপেছেন- ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » খামেনির বক্তব্যে খেপেছেন- ট্রাম্প
১৭০৪ বার পঠিত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খামেনির বক্তব্যে খেপেছেন- ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:শব্দ প্রয়োগের ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক হতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তেহরানে শুক্রবার জুমার খুতবায় খামেনির মন্তব্য নিয়ে তিনি বলেন, ইরানের কথিত সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি এতদিন সর্বোচ্চ ছিলেন না, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিয়ে কিছু কদর্য কথা বলেছেন।-খবর এএফপির

ট্রাম্পের তথ্যানুসারে, খামেনির হুল ফুটানো বক্তব্য ভুল ছিল। এতে তিনি আমেরিকাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে আমেরিকার চামচা হিসেবে আখ্যা দেন।

টুইটারে ট্রাম্প বলেন, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের লোকজন ভোগান্তিতে রয়েছে। কাজেই তার শব্দের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত।

এদিকে তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনাকে তিক্ত ট্রাজেডি আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, কিন্তু এর মধ্য দিয়ে মার্কিন ড্রোন হামলায় নিহত আমাদের কমান্ডার কাসেম সোলাইমানির ত্যাগ করে খর্ব করা উচিত হবে না।

খামেনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা একটি তিক্ত ঘটনা, এটা আমাদের হৃদয়ের মধ্য দিয়ে ভস্ম হয়েছে। কিন্তু কেউ কেউ এটাকে এমনভাবে ফুটিয়ে তুলছেন যাতে মেজর জেনারেল কাসেম সোলাইমানির শাহাদত ও ত্যাগকে ভুলে যাওয়া হয়।

‌‘বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা যখন দুঃখ ভারাক্রান্ত, আমাদের শত্রুরা তখন সন্তুষ্ট। তাদের খুশির কারণ হলো, তারা বিপ্লবী গার্ডসকে নিয়ে প্রশ্ন করার মতো কিছু পেয়েছে।’

সোলাইমানির তারিফ করে খামেনি বলেন, ইরান সীমান্ত ছাড়িয়ে তার পদক্ষেপ ছিল আমাদের জাতীয় নিরাপত্তার জন্য। শত্রুর মুখোমুখি তার প্রতিরোধ ও কঠোরতার পক্ষে রয়েছে আমাদের জনগণ।

সোলাইমানির ছবিকে যারা অমর্যাদা করেছেন, তারা ইরানের লোক কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে সমর্থনে কথা যে বলে বেড়িয়েছে, তা মিথ্যা।

দখলদার ইসরাইলকে একটি ক্যান্সারের টিউমার আখ্যায়িত করে কেউ দেশটির বিরোধিতা করলে তাকে সহায়তার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দশ বারের বেশি ধ্বংস হয়ে যাবে।

গত আট বছরের মধ্যেই এই প্রথম শুক্রবার তেহরানে জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। তিনি বলেন, ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা মার্কিন প্রশাসনের জন্য লজ্জার। এটা তাদের সন্ত্রাসী চরিত্র।

এর আগে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ওই হামলার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থাপ্পর দেয়ার শক্তি ইরানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়।

গত সপ্তাহে তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার। বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে, তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।

কিয়েভগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনস বোয়িংয়ের ৭৩৭-৮০০-তে ১৭৬ যাত্রী ছিলেন। এতে অনেক কানাডীয় যাত্রীও ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় বিমানটি।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র