শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:যশোরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন ইয়াশা (২৫) তার বোন শহরের রবীন্দ্রনাথ সড়কের বাসিন্দা সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০), একই এলাকার বাসিন্দা পিয়াসার খালাতো ভাই মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।
আহতরা হলেন- মঞ্জুর, শফিকুল, শাহিন ও হৃদয়।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে তারা প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিমান অফিস মোড়ে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 