পাকিস্তান সফরের বড় চমক কে এই হাসান?
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক:পাকিস্তান সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার হাসান মাহমুদ।শনিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচ সিরিজের এই দলে নতুন মুখ কেবল ২০ বছর বয়সী হাসানই।
এবারের বিপিএলে সম্ভাবনার ঝিলিক দেখিয়েছেন হাসান মাহমুদ। লক্ষীপুরের এই পেসার নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে।
অনেক সময় রান দিলেও দারুণ কিছু ডেলিভারিতে নিজের সম্ভাবনার প্রমাণও রেখেছেন।
ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ জানুয়ারি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নেয়াই তার সবচেয়ে বড় সাফল্য।
হাসানের বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন গতি দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এ টুর্নামেন্টে।
বিসিবি সভাপতি নাজমুল হাসানও একাধিকবার তার প্রশংসা করে বলেছেন, ‘হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে।’
তাই গতি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়েই হাসানকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
অবশ্য পাকিস্তান সফরে দল ঘোষণার আগে বিপিএলের পারফরম্যান্স দিয়ে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে হাসান মাহমুদ সবচেয়ে বড় চমক হতে পারেন বলে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 