শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » পাকিস্তান সফরের বড় চমক কে এই হাসান?
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » পাকিস্তান সফরের বড় চমক কে এই হাসান?
১০৭৫ বার পঠিত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান সফরের বড় চমক কে এই হাসান?

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক:পাকিস্তান সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার হাসান মাহমুদ।শনিবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচ সিরিজের এই দলে নতুন মুখ কেবল ২০ বছর বয়সী হাসানই।

এবারের বিপিএলে সম্ভাবনার ঝিলিক দেখিয়েছেন হাসান মাহমুদ। লক্ষীপুরের এই পেসার নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে।

অনেক সময় রান দিলেও দারুণ কিছু ডেলিভারিতে নিজের সম্ভাবনার প্রমাণও রেখেছেন।

ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ জানুয়ারি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নেয়াই তার সবচেয়ে বড় সাফল্য।

হাসানের বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন গতি দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এ টুর্নামেন্টে।

বিসিবি সভাপতি নাজমুল হাসানও একাধিকবার তার প্রশংসা করে বলেছেন, ‘হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে।’

তাই গতি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকিয়েই হাসানকে দলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

অবশ্য পাকিস্তান সফরে দল ঘোষণার আগে বিপিএলের পারফরম্যান্স দিয়ে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে হাসান মাহমুদ সবচেয়ে বড় চমক হতে পারেন বলে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের