টাইগারদের নতুন পেস বোলিং কোচ গিবসন
বিবিসি২৪নিউজ, ডেস্ক: বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনকে নিয়োগ দিয়েছে বিসিবি। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।দক্ষিণ আফ্রিকান কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট দায়িত্ব ছাড়ার পর থেকে গুঞ্জন ছিল ওটিস গিবসন হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ।বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হেড কোচের দায়িত্ব পালন করেছেন উইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের দায়িত্ব পালন করতে এসেই বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পান তিনি।
গিবসন কোচ হিসেবে সফল। ২০১২ সালে তার কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ধাপে তিনি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচ ছিলেন। দুই বছর পর তার চুক্তির মেয়াদ আর বাড়ায়নি প্রোটিয়ারা।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 