শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » মেসির দুর্দান্ত গোলে শীর্ষে বার্সা
প্রথম পাতা » খেলাধুলা » মেসির দুর্দান্ত গোলে শীর্ষে বার্সা
৯৭৩ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেসির দুর্দান্ত গোলে শীর্ষে বার্সা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগে লিওনেল মেসির দুর্দান্ত গোলে গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সা।রবিবার রাতে ক্যাম্প ন্যুতে দলের প্রাণভোমরা মেসির দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা মেসি দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন। এ নিয়ে লা লিগায় মেসির মোট গোল সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।

৮৩ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। তাই স্কোরলাইনে ব্যবধানটা বড় না হলেও নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে দলটির শুরুটা যে দারুণ আশাব্যঞ্জক হলো, তা বলাই যায়।

প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে কোনো দল গোল করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এসে প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু আক্রমণের শেষভাগে বারবার গুলিয়ে ফেলছিল শিরোপাধারীরা।

খেলার ধারার বিপরীতে ৬৬তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ডি-বক্সের বাইরে থেকে ইয়ান এতেকির নিচু শট গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। এদিকে, মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার সানচেস।

দুর্দান্ত গোছালো আক্রমণে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গ্রিজমানকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। গ্রিজমানের পাস পেয়ে ব্যাকহিল করেন ভিদাল। প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

৮৪তম মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন গ্রিজমান। কিন্তু পাশের জালে মেরে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড।

লিগে ২০ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের