শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » বাংলাদেশ ৩, ভারতের ২ ক্রিকেটারকে শাস্তি দিল- আইসিসি
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » বাংলাদেশ ৩, ভারতের ২ ক্রিকেটারকে শাস্তি দিল- আইসিসি
৩১৭৮ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ৩, ভারতের ২ ক্রিকেটারকে শাস্তি দিল- আইসিসি

---বিবিসি২৪নিউজ,ডেস্ক:অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের পাঁচজন ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।জানা গেছে, দোষী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন বাংলাদেশ দলের তিনজন। তারা হলেন- তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান। অন্যদিকে ভারতের দু’জন হলেন- আকাশ সিংহ ও রবি বিশনি।

আজ মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। তাতে জানানো হয়, ফাইনালের ফলাফলের পর বিবাদে জড়িয়ে যাওয়ার জেরে যুবা ক্রিকেটাররা ভেঙে ফেললেন আইসিসি কোড অব কন্ডাক্ট এর ২.২১ ধারা। এই ধারায় শাস্তি পেলেন ভারত-বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।

বাংলাদেশি ক্রিকেটারেদের মধ্যে তৌহিদ হৃদয় ১০, শামীম আট ও রাকিবুল চারটি ওডিআই, টি-২০, অনুর্ধ্ব ১৯ বা এ দলের হয়ে আন্তর্জাতিক কোনো ম্যাচে খেলতে পারবেন না। ভারতের আকাশ ও রবি যথাক্রমে খেলতে পারবেন না আট ও পাঁচটি ম্যাচ।

ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের এ শাস্তিতে দোষী পাঁচ ক্রিকেটারই সম্মতি দিয়েছেন। তবে ভারতের রবি বিষ্ণুকে বেশি মাত্রায় বিবাদে জড়িয়ে পড়ার অপরাধে অতিরিক্ত হিসেবে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগে শাস্তি দেওয়া হয়।

আরো শাস্তি হিসেবে বাংলাদেশের তৌহিদ হৃদয়কে ছয় ডিমেরিট পয়েন্ট, শামীম হোসেনকে ছয় ডিমেরিট পয়েন্ট ও রাকিবুল হাসানকে পাঁচ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।ক্রিকেটারেদের এই শাস্তি পরের আন্তজার্তিক ম্যাচ থেকেই কার্যকর হবে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের