রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে এক ম্যাচের টেস্ট, তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। শুরুতে মাঠে গড়াবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপ শেষ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলতে নামবে টাইগাররা।আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী-সহ অনূর্ধ্ব-১৯ দলের ৬ ক্রিকেটার। আকবর ছাড়াও এই ম্যাচে খেলবেন মাহমুদুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন।
প্রস্তুতি ম্যাচ শেষে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সিরিজের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে সিলেটে। ম্যাচগুলো যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। এরপর ঢাকায় ফিরে আসবে দু’দল। আর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি হবে। পরে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 