শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!
প্রথম পাতা » খেলাধুলা » নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!
১৬৩৮ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!

---বিবিসি২৪নিউজ:নিজেদের মাঠে শনিবার গেটাফের সঙ্গে যখন লড়াই করছিল বার্সেলোনা, তখন ক্লাবটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে চমকে যাওয়ার মতো এক পোস্ট করা হয়।যেখানে লেখা হয়– ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা।

এমন খবরে মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় ফুটবলবিশ্বে। এমনিতেই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে নেইমার। তাকে বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ টমাস টুখেল।

১ ফেব্রুয়ারিতে চোট সেরে ওঠার কথা শোনা গেলেও শনিবার রাতে এমিয়েন্সের বিপক্ষে নামানো হয়নি তাকে।

তাই বার্সেলোনার এমন টুইটে অনেকেই ধরে নিয়েছিলেন, নেইমার তা হলে মেসির সতীর্থ হতে যাচ্ছেন।

তবে অল্প সময়ের মধ্যেই টুইটটি সরিয়ে ফেলে বার্সেলোনা।

তবে এমন টুইট কেন করল কাতালান ক্লাব।

জানা গেল, টুইটটি বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে করা হয়নি। মূলত ‘আওয়ার মাইন’ নামের একটি গ্রুপ বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছিল। তারাই এই মিথ্যে খবর পোস্ট করে সেখানে।

ওই পোস্টের কিছু পরই হ্যাকার গ্রুপ ‘আওয়ার মাইন অন্য টুইটে দাবি করে, বার্সেলোনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ের নয়। একটু বিচক্ষণতা নিয়ে কাজ করলেই হ্যাক করা যায় সেগুলো।

এর পর কীভাবে অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আরও বাড়ানো যায় সে তথ্য দেয় হ্যাকাররা।

এর কিছুক্ষণ পর বেহাত হওয়া অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে ক্লাবটি। নিয়ন্ত্রণে এনেই টুইট দুটি মুছে দেয় তারা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের