নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!
বিবিসি২৪নিউজ:নিজেদের মাঠে শনিবার গেটাফের সঙ্গে যখন লড়াই করছিল বার্সেলোনা, তখন ক্লাবটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে চমকে যাওয়ার মতো এক পোস্ট করা হয়।যেখানে লেখা হয়– ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা।
এমন খবরে মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় ফুটবলবিশ্বে। এমনিতেই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে নেইমার। তাকে বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ টমাস টুখেল।
১ ফেব্রুয়ারিতে চোট সেরে ওঠার কথা শোনা গেলেও শনিবার রাতে এমিয়েন্সের বিপক্ষে নামানো হয়নি তাকে।
তাই বার্সেলোনার এমন টুইটে অনেকেই ধরে নিয়েছিলেন, নেইমার তা হলে মেসির সতীর্থ হতে যাচ্ছেন।
তবে অল্প সময়ের মধ্যেই টুইটটি সরিয়ে ফেলে বার্সেলোনা।
তবে এমন টুইট কেন করল কাতালান ক্লাব।
জানা গেল, টুইটটি বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে করা হয়নি। মূলত ‘আওয়ার মাইন’ নামের একটি গ্রুপ বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছিল। তারাই এই মিথ্যে খবর পোস্ট করে সেখানে।
ওই পোস্টের কিছু পরই হ্যাকার গ্রুপ ‘আওয়ার মাইন অন্য টুইটে দাবি করে, বার্সেলোনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ের নয়। একটু বিচক্ষণতা নিয়ে কাজ করলেই হ্যাক করা যায় সেগুলো।
এর পর কীভাবে অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আরও বাড়ানো যায় সে তথ্য দেয় হ্যাকাররা।
এর কিছুক্ষণ পর বেহাত হওয়া অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে ক্লাবটি। নিয়ন্ত্রণে এনেই টুইট দুটি মুছে দেয় তারা।





আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 