রবিবার, ৮ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক- তামিম ইকবাল
টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক- তামিম ইকবাল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অবশেষে সব জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে।ওয়ানডের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে নতুন অধিনায়কের নাম ঘোষণা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বরিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে কার্যনির্বাহী সভা শেষে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এখন থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।
এর আগে, গত বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ফলে বাধ্য হয়েই নতুন নেতৃত্ব খুঁজতে শুরু করে বিসিবি।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 