বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ- বিসিবি
ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ- বিসিবি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি, আজ বিসিবি দেশের ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্যই। করোনা পরিস্থিতির কারণে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ঘরোয়া খেলাধুলা স্থগিত করে দিয়েছে সরকার। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির অধীনে স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।
আজ বৃহস্পতিবার দুপুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতির কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
বিসিবি সভাপতি জানিয়েছেন, এ মাসে তো নয়ই, এপ্রিলের ১৫ তারিখের আগে ঘরোয়া ক্রিকেট লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই দেশের শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। দুই দিন (এক রাউন্ড) খেলা অনুষ্ঠানের পর সরকারি ঘোষণায় এটি স্থগিত হয়ে যায়।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 