রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্যারিসের খাদ্যদ্রব্যের হিমাগার এখন লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ
প্যারিসের খাদ্যদ্রব্যের হিমাগার এখন লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক: ইউরোপের ফ্রান্সের পুলিশের কেন্দ্রীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, খাদ্যদ্রব্য বিক্রয়কারী সবচেয়ে বড় মার্কেট রুংগিস (Rungis) নিজের প্যারিসের হিমাগারটিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ দিয়েছে।
ফরাসি পুলিশের বিবৃতিতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন,গত শুক্রবার রুংগিসের হিমাগারে প্রথম লাশ ঢোকানো হয় এবং মৃত ব্যক্তিদের স্বজনরা আগামীকাল (সোমবার) থেকে তাদের প্রিয়জনদের লাশ গ্রহণ করতে পারবেন।
অবশ্য হিমাগারটি লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ দেয়ার পরও রুংগিসের মার্কেট চালু রয়েছে। সেখান থেকে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কেনার সুযোগ পাচ্ছেন। প্যারিসে রুংগিসের হিমাগারে একসঙ্গে ৮০০ থেকে এক হাজার কফিন রাখা সম্ভব।
ফরাসি পুলিশ বলেছে, দেশটির অন্যান্য স্থানের তুলনায় রাজধানী প্যারিসে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি এবং এখানেই বেশিরভাগ রোগী প্রাণ হারিয়েছেন।
ফ্রান্সে এ পর্যন্ত ৪৯ হাজার ৯০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মারা গেছেন সাত হাজার ৫৬০ জন। শুধুমাত্র গতকাল (শনিবার) ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।




স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
জিততে পারে স্পেন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম,
হরমুজে নৌযান চলাচলে ফি দিতে সম্মত হচ্ছে ইউরোপ
পর্তুগালের নতুন কোচ হলেন হোর্হে জেসুস
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ : ট্রাম্প
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ 