শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৯ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত-চীন সীমান্ত-উত্তেজনায়- ট্রাম্প ও মোদীর কি কথা হয়েছে?
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত-চীন সীমান্ত-উত্তেজনায়- ট্রাম্প ও মোদীর কি কথা হয়েছে?
১৬২৩ বার পঠিত
শুক্রবার, ২৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত-চীন সীমান্ত-উত্তেজনায়- ট্রাম্প ও মোদীর কি কথা হয়েছে?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্ত-উত্তেজনার পর ট্রাম্প ও মোদীর মধ্যে কি ফোনে কথা হয়েছে? ট্রাম্পের দাবি, হয়েছে। ভারতে সরকারি সূত্র জানাচ্ছে, হয়নি। বলা হচ্ছে, তাদের শেষ কথা হয়েছে এপ্রিলে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ”ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা ছোটখাট বিষয় নয়, বড় ধরনের বিরোধ। দুই দেশেই ১৪০ কোটি লোক আছে। দুই দেশের সেনাবাহিনীও খুব শক্তিশালী। সীমান্ত সমস্যায় ভারত একেবারেই খুশি নয়, সম্ভবত চীনও খুশি নয়।” তারপরই ট্রাম্প যোগ করেন, ”আমি আপনাদের একটা কথা বলতে পারি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমি কথা বলেছিলাম। চীনের সঙ্গে যা হচ্ছে, তাতে তাঁর মেজাজ বিগড়ে গিয়েছে।”কিন্তু ট্রাম্পের এই দাবি নিয়ে বিভ্রান্তি চরমে। ভারতে সরকারি সূত্র জানাচ্ছে, ট্রাম্প শেষবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছিলেন গত এপ্রিলে। ৪ এপ্রিল তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন এবং করোনার চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিলেন। তারপর তো দুই নেতার মধ্যে ফোনে কোনো কথা হয়নি। বিদেশমন্ত্রক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চীনের সঙ্গে কূটনৈতিক স্তরে কথা বলছে ভারত। উত্তজনা কমানোর চেষ্টা শুরু হয়েছে। এর মধ্যে অ্যামেরিকা বা তৃতীয় কোনো পক্ষের কোনো ভূমিকা থাকতে পারে না।

প্রশ্ন হলো, যদি সম্প্রতি ফোনে কথা না হয় তো, ট্রাম্পআগ বাড়িয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন কেন? ট্রাম্প যেভাবে এখন প্রায় প্রতিদিন ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে কথা বলছেন, তা দুই দেশের কেউই খুব একটা পছন্দ করছে বলে মনে হচ্ছে না। সেখানে যদি দেখা যায়, ট্রাম্প ফোনে কথাই বলেননি, তা হলে তিনি এমন অসত্য দাবি করলেন কী করে? ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিলেন। ভারত বা চীন কেউই অবশ্য তাতে সাড়া দেয়নি। ওভাল অফিসের সাংবাদিক সম্মেলনে ট্রাম্প আবার তার মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ”দুই দেশ চাইলে আমি অবশ্যই সমস্যা মেটাতে মধ্যস্থতা করবো।” চীনের বিদেশমন্ত্রক এই নিয়ে কোনো মন্তব্য না করলেও সে দেশের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস-এ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, ”ভারত ও চীন তাঁদের সর্বশেষ বিরোধ দ্বিপাক্ষিক স্তরে মিটিয়ে নিতে পারবে। দুই দেশকেই অ্যামেরিকা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারণ, অ্যামেরিকা সবসময় আঞ্চলিক শান্তিপ্রয়াসকে বানচাল করে এবং পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে।”

সম্প্রতি পূর্ব লাদাখ ও সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের সেনার সঙ্গে ভারতীয় সেনার হাতাহাতি হয়েছিল। তারপর চীন পূর্ব লাদাখে জল ও বায়ুসীমা লংঘন করে বলে ভারত অভিযোগ করেছে। উপগ্রহ থেকে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ২০০ কিলোমিটার দূরে সেনা ঘাঁটিতে চীন সম্প্রতি প্রচুর নির্মাণকাজ করেছে। সেখানে চারটি ফাইটার জেট নিয়ে আসা হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখাতেও দুই দেশ সেনার সংখ্যা বাড়িয়েছে। যুদ্ধাস্ত্রও মোতায়েন করেছে। চীনের প্রেসিডেন্ট যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সে দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন। উত্তেজনা প্রবল হওয়ার পর অবশ্য প্রথমে বেইজিং-এ বিদেশমন্ত্রক ও তারপর ভারতে চীনের রাষ্ট্রদূত সুন ওয়েডং সুর অনেকটাই নরম করেছেন। ওয়েডং বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো কাজ করা হবে না।



এ পাতার আরও খবর

৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয়
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট