রবিবার, ৫ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেবে ইসরাইল : পররাষ্ট্রমন্ত্রী
ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেবে ইসরাইল : পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু সক্ষমতাকে তেল আবিব নিজের জন্য বিরাজমান হুমকি বলে মনে করে এবং এই হুমকি বন্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছেন, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি এশকেনাজি।তিনি আরো বলেছেন, “ইসরাইলের বিভিন্ন প্রশাসন দীর্ঘদিন ধরে একই নীতি অনুসরণ করে এসেছে এবং সেটি হচ্ছে যে, ইরানের কোনো পরমাণু সক্ষমতা থাকতে পারবে না। সেই কারণে আমরা ইরানের বিরুদ্ধে অঘোষিত ব্যবস্থা নিয়ে থাকি।”
ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার একটি নির্মাণাধীন শেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকদিন পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন। এ দুর্ঘটনার কারণ ইরান এখনো সরকারিভাবে ঘোষণা করে নি।
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ শহরের কাছে অবস্থিত এই পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়। স্থাপনাটি রাজধানী তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গত বৃহস্পতিবার সকালে নাতাঞ্জ পরমাণু স্থাপনার নির্মাণাধীন একটি শেডে দুর্ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং কোন তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নি। এতে নতুন পরমাণু স্থাপনার কার্যক্রমেও কোনো বিঘ্ন সৃষ্টি হয় নি।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 