মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করেছ-ইটালি
বাংলাদেশের সব ফ্লাইট বাতিল করেছ-ইটালি
বিবিসি২৪নিউজ,পায়েল আহমেদ,রোম থেকে: বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গেও তুলনা করেছে ইটালি সরকার।বাংলাদেশ থেকে আপাতত কোনো ফ্লাইট প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইটালি ৷ ৷
সোমবার ঢাকা থেকে রোমে অবতরণ করা বিমানের ২২৫ জন যাত্রীর অনেকেই করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷ এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আসা সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সা৷ বিমানের সব যাত্রীকে আপাতত দুই সপ্তাহের কোয়ারান্টিনে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷ শেঙ্গেন অঞ্চলের বাইরে থেকে আসা সবার জন্যই এই নিয়ম বাধ্যতামূলক৷
বিমানের ২২৫ জন যাত্রীর অন্তত ২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ তবে এখনো সবার পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি৷ এই তথ্য জানিয়ে লাৎসিও রাজ্যের স্বাস্থ্য কমিশনার আলেসিও ডি’আমাতো বাংলাদেশ থেকে আসা বিমানটিকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেন, ‘‘আমরা সেটিকে নিষ্ক্রিয় করেছি৷”
বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্তটি এক সপ্তাহ কার্যকর থাকবে বলে জানিয়েছেন স্পেরান্সা৷ এরপর নতুন সিদ্ধান্ত নেয়া হতে পারে৷ তবে শেঙ্গেনের বাইরে থেকে আগতদের জন্য কঠিন নিয়ম আরোপের বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি৷
এদিকে ১ জুনের পর বাংলাদেশ থেকে আসা সব নাগরিককে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে রোমের স্বাস্থ্য কর্তৃপক্ষ৷ লাৎসিও রাজ্যে সোমবার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ১২ জনই ছিলেন রোমে বসবাসরত বাংলাদেশি৷




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন 