শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » লেবাননে বড় ধরণের বিস্ফোরণ- বহু হতাহতের আশংকা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » লেবাননে বড় ধরণের বিস্ফোরণ- বহু হতাহতের আশংকা
১৬৩৮ বার পঠিত
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেবাননে বড় ধরণের বিস্ফোরণ- বহু হতাহতের আশংকা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফেরণে বহু মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে অন্তত দশজনের নিহত হবার খবর পাওয়া গেছে। অসমর্থিত সূত্রে দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী হামাদ হাসান বলেছেন প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
বৈরুত বিস্ফোরণের পর কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়

এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তার মনে হয়েছিল তিনি মারা যাবেন।

হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে।দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
বৈরুত

---স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

এই বিস্ফোরণ ঘটেছে একটা স্পর্শকাতর সময়ে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি

গাড়ি বোমা বিস্ফোরণে মি. হারিরির হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেবার কথা শুক্রবার। দ্বিতীয় বিস্ফোরণটি মি. হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা কর হচ্ছে।



এ পাতার আরও খবর

খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে  : চীনা কূটনীতিক ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী

আর্কাইভ

এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০