বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নেত্রকোনা নৌকাডুবি, নিহত ১৭
নেত্রকোনা নৌকাডুবি, নিহত ১৭
বিবিসি২৪নিউজ,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত ১৭ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও চারজন। মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। চারজন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।




পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ 