শিরোনাম:
ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিস বাইডেন জুটি
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিস বাইডেন জুটি
১৬৪১ বার পঠিত
বুধবার, ১২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কামালা হ্যারিস বাইডেন জুটি

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তাঁর ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ক্যালিফোর্নিয়া অঙ্গ রাজ্যের সেনেটর কমলা হ্যরিসকে বেছে নিয়েছেন। ২০২০ সালে ডেমক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যে প্রায় দুই ডজন প্রার্থী বাইডেনকে চ্যালেঞ্জ করেছিলেন, হ্যারিস হচ্ছেন তাঁদেরই একজন। প্রাথমিক মনোনয়নে বাইডেন জয়ী হবার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাঁর ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতার জন্য একজন নারীকে বেছে নেবেন।

তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যাঁকে এই গুরুত্বপূর্ণ দলের নির্বাচনী টিকেট দেওয়া হলো। আজ বিকেলে এক টুইট বার্তায় বাইডেন লেখেন, “ আমি এ কথা জানাতে সম্মানিত বোধ করছি যে আমি আমার নির্বাচনী জুটি হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়েছি যিনি এই ক্ষুদ্র মানুষটির পক্ষে একজন নির্ভীক যোদ্ধা এবং এ দেশের একজন অন্যতম চমত্কার জনসেবক । আপনাদের সঙ্গে একত্রেই আমরা ট্রাম্পকে পরাজিত করবো”।

৫৫ বছর বয়সী হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ায় । তাঁর বাবার জন্ম জামাইকায় এবং মা একজন ভারতীয় আমেরিকান। ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলর পদে নির্বাচিত হবার পর তিনি সকলের দৃষ্টি কাড়েন। একই লিঙ্গের মধ্যে বিয়ে নিষিদ্ধ করে ঐ অঙ্গরাজ্যের ব্যালটের পক্ষ সমর্থনে তাঁর আপত্তি জানিয়ে তিনি নাগরিক অধিকার বিষয়ক সক্রিয়বাদিদের প্রশংসা অর্জন করেন।

তবে প্রেসিডেন্ট পদের জন্য তাঁর প্রচার অভিযান দ্রুত সমাপ্ত হয় যখন বহু প্রগতিবাদি এবং উদারপন্থি অ্যাটর্নি জেনারেল থাকার সময়ে আইন প্রয়োগকারিদের প্রতি তাঁর কড়া সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সম্পর্কে এই অভিযোগও রয়েছে যে তিনি পুলিশের সহিংসতার ব্যাপারে নীরব ছিলেন এবং এ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য যখন বিশেষত আমেরিকানরা কৃষ্ণাঙ্গ ও অন্যান্য বর্ণের মানুষের উপর পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।



আর্কাইভ

বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
এইচএসসি–সমমানের পরীক্ষা শুরু
খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক