শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সম্পাদকীয় | সাহিত্য ও সংস্কৃতি » মহানবী (সা.)সমগ্র বিশ্বের জন্য রহমত ও আশীর্বাদ, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ!
প্রথম পাতা » সম্পাদকীয় | সাহিত্য ও সংস্কৃতি » মহানবী (সা.)সমগ্র বিশ্বের জন্য রহমত ও আশীর্বাদ, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ!
২০৮৮ বার পঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহানবী (সা.)সমগ্র বিশ্বের জন্য রহমত ও আশীর্বাদ, ঈদে মিলাদুন্নবী মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ!

র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীঃ---

কালের আবর্তে বিশ্ব জগতে আবার এসেছে রবিউল আউয়াল। (১২ রবিউল আউয়াল) শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাত দিবস। দিনটি সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

রাসুলুল্লাহ (সা.) গোটা মানবজাতির জন্য এমনকি সমগ্র বিশ্বের জন্য রহমত ও আশীর্বাদ হিসেবে ধরাধামে আবির্ভূত হন। এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ‘আর আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।’ আল-কোরআনে আল্লাহতায়ালা আরও ইরশাদ করেন, ‘হে রাসুল! আমি আপনাকে বিশ্বের সমগ্র মানুষের সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।’

মহানবী (সা.) বিশ্বকে সভ্যতা ও সংস্কৃতির শিক্ষা দিয়েছেন। অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতিসহ মানবজীবন পরিচালনার সর্বক্ষেত্রে যে নীতিমালা তিনি দিয়েছেন তা সর্বকালের মানুষের জন্য অনন্য ভাস্বর ও সবচে বেশি কার্যকর। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সাথে নবী মোস্তফা (সা.) উপস্থাপিত ইসলামী বিধানের যতো মিল রয়েছে তা অন্য কোনো মতাদর্শের সঙ্গে নেই। পরবর্তীকালে মুসলিম শাসকদের বিলাসিতা, লোভ-লালসা, অদূরদর্শিতা এবং সর্বোপরি মহানবী (সা.)-এর শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে ক্রমান্বয়ে পিছিয়ে পড়তে থাকে মুসলমানরা। যতদিন পর্যন্ত মুসলমানরা মহানবীর (সা.) আদর্শকে পরিপূর্ণরূপে ধারন ও লালন না করবে ততদিন পর্যন্ত মুসলিম জাতির দুঃখ-দুর্দশা ঘুচবে না।

বর্তমান সমস্যাসংকুল বিশ্বে রাসুলুল্লাহর (সা.) অনুপম আদর্শ ও সার্বজনীন শিক্ষা অনুসরণই বহু প্রত্যাশিত শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের সবার মনে সহনশীলতা, সংযম, হৃদ্যতা, সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা সৃষ্টিতে সহায়ক হোক।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট