শিরোনাম:
●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৫ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১১২৮ শিক্ষক-কর্মচারী নতুন এমপিওভুক্ত হলেন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ১১২৮ শিক্ষক-কর্মচারী নতুন এমপিওভুক্ত হলেন
৯২৬ বার পঠিত
সোমবার, ১৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১২৮ শিক্ষক-কর্মচারী নতুন এমপিওভুক্ত হলেন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃদেশে নতুন করে ১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

সোমবার মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের এমপিওভুক্ত করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট ১ হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরে সভায় তোলা হবে।

নাম ও বয়স সংশোধন, টাইম স্কেল, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, জটিলতার আবেদনের মধ্যে চার হাজার ৯৭৫টি আবেদন গ্রহণ করা হয়।

ভার্চুয়াল সভায় মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, উপ-পরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিন যুক্ত ছিলেন।

নিয়ম অনুযায়ী প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সোমবার (১৫ মার্চ) এ সভা ডাকা হয়। সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক মাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা