সোমবার, ২১ জুন ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত
মোহামেডানের কোচ-ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ স্থগিত রাখা হয়। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে ২৫ জুন আবার শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগের খেলা। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের অস্ট্রেলিয়ান কোচ, ১২ ফুটবলারসহ মোট ১৭জন করোনা আক্রান্ত।
মোহামেডানের পরিচালক এবং ফুটবল দলের ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স এ তথ্য জানিয়েছেন। এই ১৭ জনের মধ্যে রয়েছেন দলের প্রধান কোচ, অস্ট্রেলিয়ান শন লেন, ১২জন ফুটবলার এবং ৪ জন বল বয়।
জানা গেছে, যে ১২জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন বিদেশী ফুটবলার রয়েছেন। আবার ৯জনই হচ্ছেন প্রথম একাদশের ফুটবলার। গতকাল (রোববার) আট জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। আজ এসেছে আরো ৯ জনের।
আবু হাসান চৌধুরী প্রিন্স জানান, ‘২৫ জুন লিগ সামনে রেখে ১৯ তারিখ সবার করোনা পরীক্ষা করিয়েছিলাম। আজ রিপোর্ট পেয়েছি। এরমধ্যে প্রধান কোচ ও ১২ ফুটবলার এবং চারজন বলবয়সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ এসেছে।
২৫ জুন আবাহনীয়-মোহামেডানের ম্যাচ দিয়েই আবার শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগ। তার আগেই করোনার এই দুঃসংবাদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোচ শন লেন নিজের বাসায় থাকলেও ফুটবলাররা ছিলেন ক্লাবেই। এখন কোচকে নিজের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। করোনাক্রান্ত ফুটবলাররা ক্লাবেই রয়েছেন।
আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে ক্লাবের প্রিমিয়ার লিগে অংশ নেয়া সম্ভব নয়। আমরা আগামীকালই (মঙ্গলবার) বাফুফেকে চিঠি দিয়ে বিস্তারিত জানাবো এবং আমাদের লিগের খেলাগুলো অন্তত ১৪দিন পিছিয়ে দেয়ার আবেদন করবো। কারণ, এই সময়টা কোচ, খেলোয়াড় এবং বয়লবয়দের কোয়ারেন্টাইনে রাখতে হবে।’




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 