শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা
৯১৩ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মেহলি জানান, লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ,লিবিয়ায় পশ্চিম উপকূলীয় শহর খুমসের কাছে রোববার এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে কমপক্ষে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ওই নৌকা থেকে ১৮ জনকে জেলে আর কোস্টগার্ডরা উদ্ধার করে তীরে নিয়ে আসে বলে জানিয়েছেন তিনি।

সাফা আরও জানান, নৌকাটিতে নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিকরা ছিলেন। বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন প্রথমে বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে তা ডুবে যায়।

টুইটারে সাফা জানিয়েছেন, নৌকাটিতে কমপক্ষে ২০ জন নারী ও দু’জন শিশু ছিল।আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশিরভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে সাগরে ডুবে মৃত্যু ঘটনা থামছেই না। অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সাগরে নজরদারি বাড়ালেও জীবনের ঝুঁকি নিয়ে অনেকে সাগর পাড়ি দিচ্ছেন।

আইওএম-এর হিসেবে ২০২১ সালের ছয় মাসে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এবং মল্টা যাবার পথে সাগরে ডুবে পাঁচশ’র বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের