বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কোভিড -১৯, কোনো পোশাক শ্রমিককে বরখাস্ত করা হয়নি-জেনেভায় পররাষ্ট্র মন্ত্রী
বাংলাদেশে কোভিড -১৯, কোনো পোশাক শ্রমিককে বরখাস্ত করা হয়নি-জেনেভায় পররাষ্ট্র মন্ত্রী
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি : জেনেভায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থার আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে- পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন,বাংলাদেশে কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রী আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে পোশাক শিল্প খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শ্রমিকদের বন্ধু’ আখ্যা দিয়ে ড. মোমেন পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য মহামারি চলাকালে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরেন।
এ সময় তিনি আরও জানান, কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি।
বাংলাদেশ সরকার থেকে এই খাতে প্যাকেজ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে যোগ দিতে জেনেভায় গেছেন পররাষ্ট্র মন্ত্রী মোমেন।




বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা জারি
মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ
সব সরকারের মতো আমাদেরও ভুল আছে : ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
লন্ডনে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা 