শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সহকর্মীরা বললেন, ‘ক্যাপ্টেন নওশাদকে বিমানও মিস করবে’
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সহকর্মীরা বললেন, ‘ক্যাপ্টেন নওশাদকে বিমানও মিস করবে’
৭৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সহকর্মীরা বললেন, ‘ক্যাপ্টেন নওশাদকে বিমানও মিস করবে’

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ গত ২৭ আগস্ট যাত্রী নিয়ে বিমান চালিয়ে ফিরছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। কিন্তু আজ তিনি দেশে ফিরলেন ঠিকই; কিন্তু জীবিত নয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া নওশদের নিথর দেহ বিমানে করে বয়ে আনা ক্যাপ্টেন ইমরান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা তা‌কে মিস করব, বিমানও তা‌কে মিস কর‌বে। তিনি ২০ বছ‌রের বে‌শি চাকরি ক‌রে‌ছেন বিমা‌নে। অনেক অধ্যবসায়ের পর দক্ষ পাইলট ক্যাপ্টেন নওশাদ আজ‌কের এই পর্যা‌য়ে পৌঁছান।’

এদিকে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ ভারত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সহকর্মীদের কারো চোখে ছিল নোনা জল। কেউ আবার হয়ে পড়েছিলেন বাকরুদ্ধ।

ক্যাপ্টেন নওশদের মরহেদ বিমান থেকে নামানোর পর টুকি খুলে তাকে শ্রদ্ধা জানান তার সহকর্মীরা

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছে। কাতারের রাজধানী দোহা থেকে যাত্রী নিয়ে দেশে ফেরার পথে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট ভারতের নাগপুরে থামে। ওই ফ্লাইটটি ক্যাপ্টেনের মরদেহ বাংলাদেশে এনেছে। ফ্লাইটটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন আহমেদ ইমরান।

পরে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে এক প্রতি‌ক্রিয়ায় ক্যাপ্টেন ইমরান ব‌লেন, ২৭ আগস্ট নওশাদ প্লে‌নের ভেত‌রেই সেন্স‌লেস হ‌য়ে প‌ড়ে‌ছি‌লেন। পরে প্রথম অফিসার মোস্তা‌কিম পিয়াস একক দক্ষতায় প্লেন‌টি অবতরণ করান।

অসুস্থ ক্যাপ্টেন নওশাদকে ভারতের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ৩০ আগস্ট না ফেরার দেশে পারি জমান বিমানের দক্ষ এই পাইলট।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট