শিরোনাম:
●   ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ●   তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত ●   সেরা কে? মেসি না রোনালদো ●   বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক- এনইউজি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক- এনইউজি
৭৪০ বার পঠিত
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক- এনইউজি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এনইউজির প্রেসিডেন্ট দুয়া লাশি লা। খবর আলজাজিরার।

দুয়া আহ্বান জানিয়ে বলেন, দেশের প্রতিটি কোনো থেকে সব নাগরিককে সামরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।

এ সময় দুয়া দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ কর্মসূচির ঘোষণা দেন।

দুয়া বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভার্নমেন্ট সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের প্রতিরক্ষামূলক যুদ্ধ ঘোষণা করছে।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। আর এ জান্তা সরকারের বিরুদ্ধেই বিদ্রোহের ডাক দিলেন এনইউজির প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘যেহেতু এটি একটি গণবিল্পব, তাই মিয়ানমারের সব নাগরিককে দেশের প্রতিটি প্রান্তে মিং অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।’

ভিডিও বার্তায় দুয়া সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ আনেন এবং জাতিগোষ্ঠীগুলোকে সেনাবাহিনীর অবস্থানে ‘অবিলম্বে হামলা’ চালানোর আহ্বান জানান।

এদিকে সামরিক বাহিনীর দ্বারা নিয়োগ পাওয়া আমলাদের পদত্যাগের আহ্বান জানান দুয়া। একই সঙ্গে সীমান্তরক্ষী ও সেনাদের ‘জনগণের সঙ্গে যোগ দিয়ে জনগণের শত্রুদের বিরুদ্ধে হামলা’ চালানোর আহ্বানও জানান তিনি।

জ্যেষ্ঠ জেনারেল মিং অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে অশান্তি বিরাজ করছে। এরপর থেকে বিক্ষোভ, প্রতিবাদ হচ্ছে নিয়মিত। কিন্তু সেনাবাহিনী বর্বরতা এবং আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ায় শত শত মানুষের মৃত্যু হয়েছে, গ্রেফতার করা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে।



এ পাতার আরও খবর

ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়