মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে- ইসরাইলি সেনাপ্রধান
ইরানের ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে- ইসরাইলি সেনাপ্রধান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তখন ইহুদিবাদী সেনাপ্রধান এই হুমকি দিলেন।
জেনারেল আভিভ ‘ওয়াল্লা’ নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এজন্যই ইসরাইলের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে এবং এ নিয়ে সম্প্রতি ইসরাইলের রাজনীতিবিদরা একমত হয়েছেন।
তিনি বলেন, “এটি একটি খুবই জটিল কাজ, অনেক বেশি গোয়েন্দা তৎপরতা প্রয়োজন, অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে হবে, অনেক বেশি অস্ত্র প্রয়োজন হবে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।”
পুরো মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের পরীক্ষা-নিরীক্ষা করার মধ্যদিয়ে এই প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, “হামলার মূল লক্ষ্য হবে- মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে এই অভিযান পুরো মধ্যপ্রাচ্যে চলবে; অভিযান চলবে হামাসের বিরুদ্ধে, চলবে হিজবুল্লাহর বিরুদ্ধে।




ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত 