শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইউরোপে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ আগামী নভেম্বরে ইউরোপের তিন দেশে গ্লাসগো, লন্ডন এবং প্যারিস সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ যোগদানের জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন তিনি। পরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-২৬ শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ৩১ অক্টোবর গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সেখানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সাইডলাইনে কপ ২৬-সিভিএফের একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠকের জন্য। এ নিয়ে কাজ হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী।
মোমেন বলেন, আমরা চাই এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে দিক।




ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি 