শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ●   ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ●   খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা ●   যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও ●   যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়া ও গুয়ামে ঘাঁটি গড়বে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্ট্রেলিয়া ও গুয়ামে ঘাঁটি গড়বে যুক্তরাষ্ট্র
৭৩৩ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়া ও গুয়ামে ঘাঁটি গড়বে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুয়াম ও অস্ট্রেলিয়ায় মার্কিন ঘাঁটি তৈরি করবে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা গত সোমবার এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পরপরই গত ফেব্রুয়ারি মাসে বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে নির্দেশ দেন।

গত মার্চ মাস থেকেই পরিস্থিতি পর্যালোচনা শুরু করেন অস্টিন।

অস্টিনের প্রতিবেদনে বিশ্বের অন্যান্য অঞ্চলে সৈন্য ও সরঞ্জামের সংখ্যা কমিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে।
এই পর্যালোচনার নথি গোপনীয় বিষয় হলেও প্রতিরক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে কিছু তথ্য সামনে এনেছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নীতিনির্ধারণ-বিষয়ক ডেপুটি আন্ডারসেক্রেটারি মারা কার্লিন বলেন, বাইডেন সম্প্রতি অস্টিনের বৈশ্বিক অবস্থা পর্যালোচনা ও পরামর্শগুলোর অনুমোদন দিয়েছেন। এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বেশি গুরুত্ব পেয়েছে। কারণ, অস্টিন তাঁর পর্যালোচনায় দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের জন্য চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে চীন।

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় বাইডেন প্রশাসন চীনকে প্রতিহত করাকে প্রধান বিদেশি নীতিগুলোকে অগ্রাধিকার দিয়েছে। এর মধ্যে রয়েছে তাইওয়ানের বিষয়টিও। পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টা সম্পর্কে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। গত মাসে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলে বলেন, চীন সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা আরও বলেন, চীনকে প্রতিহত করতে অস্টিনের পর্যালোচনা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে গুয়াম ও অস্ট্রেলিয়ায় অবকাঠামো বৃদ্ধি করতে বলা হয়। এ ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জজুড়ে সামরিক নির্মাণকে অগ্রাধিকার দিতে বলা হয়। এ ছাড়াও সামরিক অংশীদারত্ব কার্যক্রমের জন্য বৃহত্তর আঞ্চলিক সুযোগ গ্রহণের কথা বলা হয়।

অস্টিনের প্রতিবেদনে বিশ্বের অন্যান্য অঞ্চলে সৈন্য ও সরঞ্জামের সংখ্যা কমিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। তবে রাশিয়া বিষয়ে পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য দেননি প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা। মার্কিন সামরিক বাহিনী পূর্ব ইউরোপের জন্য নতুন করে প্রস্তুতি গ্রহণ করছে বলে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন চালিয়ে যাওয়ার কথা পর্যালোচনায় তুলে এনেছেন অস্টিন। পর্যালোচনায় আফগানিস্তানকে রাখা হয়নি। সেটি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পৃথক পর্যালোচনা উঠে এসেছে। পর্যালোচনায় অবশ্য পারমাণবিক বিষয়গুলোর পাশাপাশি মহাকাশ ও সাইবার ক্ষেত্রের বিষয়গুলো যুক্ত করা হয়নি। এগুলো আলাদা বিভাগ পর্যালোচনা করে থাকে।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়