শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ ঔপনিবেশিক রাজতন্ত্র থেকে ৩৯৬ বছর পর মুক্ত বারবাডোজ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ ঔপনিবেশিক রাজতন্ত্র থেকে ৩৯৬ বছর পর মুক্ত বারবাডোজ
৭৮৩ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ ঔপনিবেশিক রাজতন্ত্র থেকে ৩৯৬ বছর পর মুক্ত বারবাডোজ

---বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ ব্রিটেনের সঙ্গে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেছে বারবাডোজ। আনুষ্ঠানিকভাবে দেশটি এখন প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথকে। পেয়েছে নিজস্ব পতাকা। এর মধ্য দিয়ে ৩৯৬ বছর পরে এসে ক্যারিবীয় দেশটিতে অবসান ঘটল ব্রিটিশ রাজতন্ত্রের।

গত সোমবার মধ্যরাতের পর রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে নতুন রিপাবলিক বারবাডোজের আনুষ্ঠানিকতা হয়। হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। দেশটির ৫৫তম স্বাধীনতা দিবস ছিল এদিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বারবাডোজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সান্দ্রা ম্যাসন। এর আগে দেশটির গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। বারবাডোজ নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নতুন রাষ্ট্রপ্রধান।

প্রজাতন্ত্রের পক্ষে জনমত
প্রজাতন্ত্র হিসেবে বারবাডোজের যাত্রা শুরুর আগে একটি জরিপ চালানো হয়েছিল। জরিপের ফল প্রকাশ করা হয়েছিল রাজপরিবারের কাছে। গার্ডিয়ান বলছে, ওই জরিপে দেখা যায়, ক্যারিবীয় দেশটির ৬০ শতাংশ লোকই প্রজাতন্ত্রের পক্ষে নিজেদের সমর্থন জানান। প্রতি ১০ জনে মাত্র ১ জন ছিলেন রানির শাসনে থাকার পক্ষে।

রানির শাসন থেকে বেরিয়ে আসার উদ্যোগ অবশ্য বারবাডোজে নতুন নয়। ১৯৭০ সালে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে যায়। এর আগেই ১৯৬৬ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা পেয়েছিল বারবাডোজ। সে সময় দেশটির তত্কালীন প্রধানমন্ত্রী এরোল ব্যারো রানির শাসন থেকে বেরিয়ে আসার আভাস দিয়েছিলেন। এর দীর্ঘদিন পরে এসে গত বছরের ৩০ নভেম্বর স্বাধীনতা দিবসে পাকাপাকিভাবে বারবাডোজ প্রজাতন্ত্র গঠন করার ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী মিয়া মোতেলের সরকার। তবে প্রজাতন্ত্র হলেও কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটি হিসেবে পরিচিতি থাকবে বারবাডোজের।

কায়েম করে আর্থিকভাবে সুবিধা নিয়েছিল। তাই মুক্তির এই দিনে রাজপরিবারের কোনো সদস্যের অংশগ্রহণ একেবারেই কাম্য নয়।

---ব্রিটেনের রাজা জেমস প্রথম ১৬২৫ সালে বারবাডোজের উপকূলে জাহাজ ভেড়ান। এর দুই বছর পরই দেশটিতে ব্রিটিশ উপনিবেশ গড়ে তোলা হয়। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক রিচাড ড্রেটন বলেন, সতেরো ও আঠারো শতকের ইংল্যান্ডে ব্যক্তিগত সম্পদের একটি মূল উত্স ছিল বারবাডোজ। সেখানে চিনি ও দাস ব্যবসা করে ইংল্যান্ডের অনেক পরিবার রাতারাতি সম্পদের পাহাড় গড়ে। এসব বিবেচনা করলে সোমবার চার্লসের উপস্থিতি ছিল ক্যারিবীয় দেশটির মানুষের জন্য একটি অপমান।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট