শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

BBC24 News
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন-যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীন-যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে
৮০৬ বার পঠিত
বুধবার, ১ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীন-যুক্তরাষ্ট্র হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক ঊর্ধতন কর্মকর্তা বলেছেন, সর্বোচ্চ গতির অস্ত্র তৈরির জন্য চীনের সঙ্গে তার দেশের প্রতিযোগিতা চলছে৷ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্যএই খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি৷
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক কেনড্যাল বলেন, ‘‘চীনের সঙ্গে প্রতিযোগিতাটা শুধু (অস্ত্রের) সংখ্যা বাড়ানোর নয়, গুণগত মান বাড়ানোরও৷” পেন্টাগনের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি৷সাম্প্রতিক সময়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বেশ কিছু পরীক্ষা চালিয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র৷ গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি চীনের একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার খবর নিশ্চিত করেন৷ মার্কিন সমরবিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যুহ ভেদ করার জন্যই এমন উচ্চ গতির অস্ত্র তৈরি করছে চীন৷ যুক্তরাষ্ট্রও শব্দের চেয়েও পাঁচ গুন গতির এই অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে৷

মঙ্গলবার কেনড্যাল আরো বলেন, ইরাক এবং আফগানিস্তানের জন্য বরাদ্দ রাখতে গিয়ে হাইপারসনিক অস্ত্র তৈরির বিষয়টিকে কম গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার৷ ওই সময়ে চীন যে হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় যথেষ্ট সুবিধা পেয়েছে তা-ও স্বীকার করেন তিনি৷

তিনি মনে করেন, চীনের সঙ্গে প্রতিযোগিতায় কাঙ্খিত ফল পেতে হলে হাইপারসনিক অস্ত্র তৈরির ব্যয় বাড়াতে হবে৷ আগামী বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি৷ তার মতে, যুক্তরাষ্ট্রের উচিত অপেক্ষাকৃত পুরোনো অস্ত্র কমিয়ে আগামী প্রজন্মের হাইপারসনিক অস্ত্রের সংখ্যা বাড়ানো৷হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও দ্রুতগতি সম্পন্ন৷ এ ধরনের ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৬২০০ কিলোমিটার (৩,৮৫৩ মাইল) বেগে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে৷



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট