শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আইসিসির র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আইসিসির র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৬
৬৪৪ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিসির র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৬

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ে জয়ের পর আইসিসির র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। তবে মঙ্গলবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর পথটা আরও সহজ হয়ে যায়।বর্তমানে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে এসেছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিক পাকিস্তানকে।

এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি। ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সাতে থাকা বাংলাদেশ ছয়ে উঠে এসেছে।

পাকিস্তান এক ধাপ নেমে সাতে অবস্থান করছে।
সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র‌্যাংকিংয়ে ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।

র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের