বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আইসিসির র্যাংকিংয়ে বাংলাদেশ ৬
আইসিসির র্যাংকিংয়ে বাংলাদেশ ৬
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ে জয়ের পর আইসিসির র্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। তবে মঙ্গলবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর পথটা আরও সহজ হয়ে যায়।বর্তমানে পাকিস্তানকে টপকে ছয়ে উঠে এসেছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিক পাকিস্তানকে।
এই হারের কারণে রেটিং পয়েন্টে ৯৩ থেকে ৯২.৫০-এ নেমে এসেছে দলটি। ফলে ৯৩.০৬ রেটিং নিয়ে সাতে থাকা বাংলাদেশ ছয়ে উঠে এসেছে।
পাকিস্তান এক ধাপ নেমে সাতে অবস্থান করছে।
সিরিজের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান পরাজিত হলে দীর্ঘ সময়ের জন্য র্যাংকিংয়ে ছয়ে থাকবে সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ। কিন্তু বাবর আজমের দল যদি একটি ম্যাচও জিতে তাহলে আবার র্যাংকিংয়ে এগিয়ে যাবে তারা।
র্যাংকিংয়ে সর্বোচ্চ ১২১ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে ১ পয়েন্ট বেড়ে ১১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অস্ট্রেলিয়ার। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দক্ষিণ আফ্রিকা।




আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
স্পেন বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি ইয়ামালের
বিশ্বকাপ ফাইনাল ঘিরে মুসলিম বিশ্ব কেন স্পেনের পক্ষে উচ্ছ্বাস
জিততে পারে স্পেন
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি
সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন ফিফা
রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা
মেসি যত দিন চাইবে, তত দিনই সেরা থাকবে: স্কালোনি 