শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মান ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মান ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
৫৯০ বার পঠিত
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জার্মান ৪০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় গতকাল সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।2 জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এটি মস্কোর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

ইউক্রেনে রুশ অভিযানের প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। তখনি রাশিয়া একে বার্লিনের অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করে জার্মান কূটনীতিক বহিষ্কারের ইঙ্গিত দিয়েছিল।

গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছিল তারা। রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তা হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়। এই ৪০ ব্যক্তিকে অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে রাশিয়া।

ধারণা করা হচ্ছে, ৪০ জনকে বহিষ্কার করা হলেও শতাধিক মানুষের ওপর রাশিয়ার এ সিদ্ধান্তের প্রভাব পড়বে। কারণ, কূটনীতিকদের পাশাপাশি তাদের স্বজনেরাও মস্কো ছাড়তে বাধ্য হবেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের