শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম » যুক্তরাষ্ট্রে ট্রাকের ভেতর মৃত্যু বেড়ে ৫০, মেক্সিকোরই ২২ জন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম » যুক্তরাষ্ট্রে ট্রাকের ভেতর মৃত্যু বেড়ে ৫০, মেক্সিকোরই ২২ জন
৬৫২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ট্রাকের ভেতর মৃত্যু বেড়ে ৫০, মেক্সিকোরই ২২ জন

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মেক্সিকো সীমান্তে বদ্ধ ট্রাকের ভেতরে খুঁজে পাওয়া অভিবাসন প্রত্যাশীদের লাশের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
মৃতরা কোন কোন দেশের নাগরিক তা জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রারর্ড মঙ্গলবার টুইটারে বলেছেন, ২২ জনই মেক্সিকোর, ৭ জন গুয়াতেমালার এবং ২ জন হন্ডুরাসের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।তবে বাকি ১৯ জন কোন দেশের নাগরিক সে ব্যাপ্যারে কিছু জানা যায়নি, বলছেন মেক্সিকোর কর্মকর্তারা।
সোমবার রাতে সান অ্যান্টোনিও শহরের উপকণ্ঠে রেললাইনের কাছে বদ্ধ ওই ট্রাকটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরটি মেক্সিকো সীমান্ত থেকে আড়াইশ কিলোমিটারের মধ্যে।
ওই অঞ্চলে এখন তীব্র তাপদাহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। ট্রাকটিতে কোনও পানি ছিল না এবং তা শীতাতপ নিয়ন্ত্রিতও ছিল না বলে জানিয়েছেন সান অ্যান্টোনিও শহরের দমকল প্রধান চার্লস হুড।
সেখানে ৬০ জন অগ্নিনির্বাপণ কর্মী, ২০টি ফায়ার ইঞ্জিন ও ২০টি চিকিৎসা ইউনিট নিয়ে ‘খুব সহজে দ্রুত’ কাজ করা হয় এবং জীবিত ১৬ জনের সবাইকে প্রায় এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় ৪৬ লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন হুড। অসুস্থ অবস্থায় চার শিশুসহ আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করান কথাও জানান তিনি।
পরে হাসপাতালে এবং ট্রাকে মৃত্যুর সংখ্যা মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৫০ জনে। সান অন্টারিওর ব্যাপটিস্ট মেডিকেল সেন্টার মঙ্গলবার হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে।
আইনপ্রয়োগকারী এক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এক কর্মকর্তা তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে বলেছেন, ধারণা করা হচ্ছে, ট্রাকে প্রায় ১০০ জনকে বহন করা হচ্ছিল। তবে সঠিক সংখ্যাটি কত তা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না।
মেক্সিকোর একজন কর্মকর্তা বলেছেন, মনে হচ্ছে, ট্রাকের অভিবাসনপ্রত্যাশীরা সম্প্রতি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হয়েছিল। পরে তারা কাজের জায়গায় যাওয়ার জন্য ট্রাকে উঠেছিল।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইইসি) মৃতের সংখ্যা নিশ্চিত করেছে এবং এ ঘটনায় মানবপাচারের চক্রান্তে জড়িত সন্দেহে জাতীয় নিরাপত্তা তদন্ত বিভাগ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে।



এ পাতার আরও খবর

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট